1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:১৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুরে ধনাগোদা নদীতে অবৈধ ভাসমান রেষ্টুরেন্ট, অবৈধ দখল, প্রশাসন নিশ্চুপ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর বুকে প্রায় ২০০টি ড্রামের ওপর নির্মিত একটি ভাসমান রেস্টুরেন্ট নাম তার’ধনাগোদা রিভারভিউ রেস্টুরেন্ট’ যা সম্পূর্ণ অবৈধভাবে স্থাপন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বার সতর্কতা ও নির্দেশনার পরও রেস্টুরেন্টটি এখনও সরানো হয়নি, বরং স্বাভাবিকভাবে চালু রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধীনে মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের ডুবগী পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী মো আবুল হোসেন খান গত ৪ জুন সংশ্লিষ্ট দুই ব্যক্তি মো. সাইফুল মোল্লা ও মো. সবুজ মিয়ার নামে একটি অফিস আদেশ জারি করেন। ওই আদেশে তিন দিনের মধ্যে রেস্টুরেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সরকারি জায়গায় বিনা অনুমতিতে নদীর উপর স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। পূর্বেও রেস্টুরেন্টটি সরিয়ে নেওয়ার মৌখিক অনুরোধ করা হয়েছিল, কিন্তু তা মানা হয়নি। বরং, সরকারি নির্দেশ অমান্য করে জোরপূর্বক রেস্টুরেন্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাতটি দপ্তরে নোটিশের অনুলিপি দেওয়া হয়েছিলো। কিন্তু প্রায় এক মাস অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে রেস্টুরেন্টটি আগের মতোই চালু রয়েছে কার্যক্রম।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নদীর মাঝখানে এমন স্থায়ী কাঠামো নির্মাণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নদী ভাঙন, জলাবদ্ধতা এবং পরিবেশগত ঝুঁকি বেড়ে যেতে পারে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়া নদী, জলাধার বা খালের জায়গা দখল করে স্থাপনা গড়তে পারে না। আইন অনুযায়ী, প্রশাসনের দায়িত্ব হচ্ছে এমন অবৈধ স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, এটি সম্পূর্ণ অবৈধ স্থাপনা। অনুমতি ছাড়া কেউ নদীর উপর কোনো স্থায়ী বা আধা-স্থায়ী কাঠামো তৈরি করতে পারে না। পানি উন্নয়ন বোর্ডের নোটিশ অমান্য করার পরও এখনো অপসারণ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, এটি একটি পরিবেশগত প্রাণতন্ত্র। সরকারি নির্দেশনার পরও ধনাগোদা নদীর ওপর নির্মিত অবৈধ ভাসমান রেস্টুরেন্ট অপসারণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রশাসনের নিস্ক্রিয়তায় প্রশ্ন উঠেছে—এক মাস পেরিয়ে গেলেও কেন নদী দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

এলাকাবাসীর দাবি, জলাধার রক্ষায় প্রশাসনকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে নদীর ওপর সকল অবৈধ দখলদারি বন্ধ করতে হবে। তা না হলে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বড় পরিবেশগত ও সামাজিক সমস্যার জন্ম দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর