1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে ডাকাতির অভিযোগঃ মহিলাসহ আহত-৫

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুয়েত ফেরত প্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে দেড় বছরের শিশুকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করেছে।  এ ঘটনায় ডাকাত দলের সদস্যরা  ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড়লাখ টাকাসহ ঘরের মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রোববার বিকেলে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ দায়ের করে।   ডাকাতি ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত পৌনে চারটার দিকে সংবদ্ধ ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাবুল মাতুব্বরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘুমন্ত নারী ও পুরুষের উপর ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে । এ সময় পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে ওঠে। তারা কিছু বুঝে উঠার আগেই দেড় বছরের শিশু আনিশাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা নগদ অর্থসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী ও শিশু আনিশা আহত হয়।

প্রতিবেশী আনোয়ার মাতুব্বর বলেন, ভোর রাতে বাবুল মাতুব্বরের বাড়িতে ডাকাত ডাকাত চিৎকার শুনে তারা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন। এসময় গ্রামে খবর ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজনের ভীড় জমে উঠে।

গৃহবধূ রোজিনা বেগম বলেন, বাড়ির সবাই তখন ঘুমিয়ে ছিল। এ সময় ডাকাতদল দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে  ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। এসময় আমার চিৎকারে ঘরের অন্য সকলের ঘুম ভেঙে গেলেও আমার  ঘুমন্ত শিশু নাতিনের উপর ডাকাতেরা অস্ত্র ধরে রেখে টাকাসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দল বয়োবৃদ্ধ মহিলা রোজিনা বেগমকে অমানুষিকভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা প্রতিনিধি 

০১৭৩১৭১১৯৪৭

তাং০৬.০৭.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর