1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাহিদার সাথে তাল মিলিয়ে নতুন আইটি কনসালটেন্সি সার্ভিস

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

দেশের অন্যতম বিশ্বস্ত আইটি সাপোর্ট ও মেইনটেন্যান্স প্রদানকারী কোম্পানি ‘সার্ভিসিং২৪’ প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগ ‘আইটি কনসালটেন্সি সার্ভিসেস’ চালু করেছে। এটির লক্ষ্য ব্র্যান্ড বা ব্যবসাগুলোর আইটি অবকাঠামো বিশ্লেষণ করে উপযুক্ত সমাধান পরিকল্পনা, বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট প্রদান করা।

আইটি কনসালটেন্সি সার্ভিসের আওতায় রয়েছে- সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, অ্যাপ্লিকেশন, ক্লাউড মাইগ্রেশন, অ্যাপ্লিকেশন মডার্নাইজেশন এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যকর পরামর্শ ও প্রয়োগযোগ্য সমাধান দেওয়া।

এই সেবাটি প্রদান করা হবে ৫টি ধাপে। সেগুলো হচ্ছে- আইটি অ্যাসেসমেন্ট, রিকয়ারমেন্ট অ্যানালাইসিস, সল্যুশন ডিজাইন, ওইএম ও ভেন্ডর অ্যাসেসমেন্ট ধাপ এবং সবশেষে ডিপ্লয়মেন্ট, ইমপ্লিমেন্টেশন ও সাপোর্ট প্রদান।

আইটি অ্যাসেসমেন্ট ধাপে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিদ্যমান আইটি অবকাঠামো বিশ্লেষণের মাধ্যমে কোথায় সমস্যা, সীমাবদ্ধতা বা ঝুঁকি রয়েছে তা শনাক্ত করা হবে। এতে প্রযুক্তিগত ও বিজনেস ইমপ্যাক্ট দুটোই বিবেচনায় নেওয়া হবে।

এরপর রিকয়ারমেন্ট অ্যানালাইসিস ধাপে চিহ্নিত সমস্যাগুলোর ভিত্তিতে কী ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রয়োজন হবে তা নির্ধারণ করা হবে, যেখানে গুরুত্ব দেওয়া হবে টিসিও (টোটাল কস্ট ওনারশিপ) ও আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) এর উপর।

পরবর্তীতে সল্যুশন ডিজাইন ধাপে কাস্টমাইজড, ব্যয়সাশ্রয়ী পরিবেশ-বান্ধব এবং স্কেলেবল সল্যুশন ডিজাইন করে দেওয়া হবে, যা প্রতিষ্ঠানের বর্তমান চাহিদা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে মাথায় রেখে প্রস্তুত করা হবে।

আর ওইএম ও ভেন্ডর অ্যাসেসমেন্ট ধাপে প্রয়োজনীয় পণ্যের জন্য কোন ওইএম বা ভেন্ডর সবচেয়ে উপযুক্ত হবে তা মূল্যায়ন করে ক্লায়েন্টদের উপযুক্ত পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা সঠিক প্রযুক্তি থেকে সর্বোচ্চ উপকার পেতে পারেন।

সবশেষে ডিপ্লয়মেন্ট, ইমপ্লিমেন্টেশন ও সাপোর্ট ধাপে- চাহিদা অনুযায়ী ক্লায়েন্টরা চাইলে সার্ভিসিং২৪ থেকে ডিপ্লয়মেন্ট সার্ভিস গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে, প্রতিষ্ঠানটির অভিজ্ঞ ও প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার টিম প্রয়োজনীয় সল্যুশনটি দক্ষতার সাথে বাস্তবায়ন করবে।

ডিপ্লয়মেন্ট শেষে, ক্লায়েন্টদের জন্য চালু থাকবে নিয়মিত মনিটরিং, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স এবং সমস্যাভিত্তিক সাপোর্ট পরিষেবা, যা ম্যানেজড আইটি সার্ভিসেস নামে পরিচিত। এর ফলে, প্রতিটি প্রতিষ্ঠান পাবে নিরবচ্ছিন্ন, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে টেকসই আইটি অপারেশন নিশ্চিত করার সুবিধা।

এ প্রসঙ্গে সার্ভিসিং২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন, “সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও ব্যবসায়িক ধরন উভয়েরই পরিবর্তন আসে। গ্রাহকদের নতুন চাহিদার কথা ভেবেই আমরা এবার সমন্বিতভাবে বড় পরিসরে আইটি কনসালটেন্সি সার্ভিসেস চালু করেছি। এতে তারা নিঃসন্দেহে উপকৃত হবেন। নতুন এই উদ্যোগ সার্ভিসিং২৪ এর ভবিষ্যৎ ভিশনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।”

Sharmin Rahman Nishu
Assistant Manger Media Relations
Opas Communications

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর