
.
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামী দোসরদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা ভাঙ্গা- মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এনসিপির ভাঙ্গা উপজেলার প্রধান সমম্বয়ক মো. আশরাফ এর নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় নেতা কর্মীরা। এ সময় তারা ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী লীগের মুজিববাদ মুর্দাবাদ সহ নানা শ্লোগান দেয়। এতে এনসিপি নেতা কর্মীদের সড়ক অবরোধ কর্মসূচির ফলে ভাঙ্গা- মাওয়া ও ফরিদপুর- বরিশাল মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। পরে ভাঙ্গা উপজেলা প্রসাশন ও পুলিশ প্রশাসন ও হাইওয়ে থানার কর্মকর্তাদের সাথে আলোচনার পর এনসিপির সমন্বয়ক ও তাদের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা,ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১-৭১১৯৪৭
তাং- ১৬.০৭.২০২৫a