1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চকরিয়ায় বন কর্মকর্তাদের যোগসাজশে পাহাড় দখলের মহোৎসব সরেজমিনে বনজঙ্গল উজাড়ের চিত্র, কর্তৃপক্ষ নীরব

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একের পর এক বনজঙ্গল নিধন ও পাহাড় দখলের ঘটনা ঘটছে। এসব অপকর্মে জড়িত একটি প্রভাবশালী চক্র বনভূমি দখল করে স্থায়ী বসতি গড়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের ভূমিকায় লক্ষ করা যাচ্ছে রহস্যজনক নীরবতা।

গত মঙ্গলবার (১৫ জুলাই) সরেজমিনে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শালবাগান (শান্তিনগর) এলাকায় গিয়ে দেখা যায়, “লুদু ড্রাইভার” নামে পরিচিত এক ব্যক্তি ও তার ছেলে ছোটন একাধিক সহযোগী নিয়ে প্রায় দুইটি পাহাড় দখল করে নিয়েছেন। এ সময় পাহাড় কেটে গাছপালা উজাড় করে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপন ও গৃহনির্মাণের প্রস্তুতির চিত্র ধরা পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের দখল প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। বন বিভাগ বরাবরই অবহিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কিছু কর্মকর্তা নীরব সম্মতি দিয়ে এসব দখলদারকে উৎসাহিত করছেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “যেখানে সাধারণ মানুষ একটি গাছ কাটলেও মামলা হয়, সেখানে দিনের পর দিন পাহাড় কেটে বাড়ি নির্মাণ হচ্ছে। প্রশাসনের কেউ দেখেও দেখে না!”

এই বিষয়ে চকরিয়া বনবিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, পরিবেশ বিপর্যয়ের আগে এসব দখল কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর