1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা  অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের অনাস্থা 

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে তার নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,হতদরিদ্রদের বিভিন্ন প্রকল্পের  বরাদ্দকৃত সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান করেন। ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবীতে শুক্রবার সকালে পরিষদ চত্বরে ইউপি সদস্য,ভুক্তভোগী কয়েক নারী,এলাকাবাসী এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। পরিষদ চত্বরে জড় হয়ে কয়েক, শ নারী পুরুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে নানা শ্লোগান দেয়। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভূমিকায় কোন ইউপি সদস্যদের সাথে সম্পর্ক না রেখে বরাদ্দকৃত সব সামগ্রী একাই আত্মসাৎ করছেন। এতে ইউপি সদস্যবৃন্দ বলেন,ওই চেয়ারম্যান বরাদ্দকৃত  সামগ্রী মেম্বারদের স্বাক্ষর না নিয়ে একাই আত্মসাৎ করছেন। তাছাড়া তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম দোসর।সে বেশীর ভাগ সময় পরিষদ তালাবদ্ধ রেখে অফিসে অনুপস্থিত থাকেন।এতে জনসাধারণের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া হতদরিদ্রের জন্ম বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের মালামাল,ভিজিএফ,ভিজিডি,প্রসুতি ভাতা গ্রহিতা সহ  উপকারভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।ঝ

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি পরিষদ চত্বরে ভুক্তভোগী নারী পুরুষ সহ ইউপি সদস্যরা জড় হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শ্লোগান দিচ্ছেন। তারা দ্রুত চেয়ারম্যানের অপসারণ দাবী করেন। কর্মসূচি চলাকালে  আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার উদ্দিন মোল্লা,  ইয়াদ আলী ফকির, চান মিয়া,আতিয়ার মাতুব্বর, সামাদ মাতুব্বর,তাছলিমা  বেগম প্রমুখ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের সাথে কথা বললে তিনি বলেন,  সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে আমি কাজ করে যাচ্ছি। বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

মোঃ সরোয়ার হোসেন

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং১৮.০৭.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর