
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নোর বাবলাতলা বাজারে দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও জব্দকৃত কীটনাশক ধ্বংস করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভাঙ্গা যৌথ অভিযান চালিয়ে ওই বাজারে একটি বিসিআইসি সারের দোকানে এবং একটি খুচরা সার বিক্রেতার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় বাবলাতলা বাজারের মেসার্স রেজাউল ট্রেডার্স নামক ব্যাবসা প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা এবং চুমুরদী বাজারের মাসুদ এন্ড গিয়াস ট্রেডার্স কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন,অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন,কৃষি সম্প্রসারণ অফিসার কাজী রমজান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা যুগল বিশ্বাস এবং দীপিকা দাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২২৪.০৭.২৫