1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদে কাঠালবাড়িতে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

অপি মুন্সী : মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদ জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তরুণ দল ও যুবদল।

বিক্ষোভে নেতৃত্ব দেন মাদারীপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা । শিবচর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিহাব উদ্দিন সিহাব। আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা রাকিব শেখ।আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা রাকিব শিকদার ।আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা জাকির হাওলাদার।

বিক্ষোভ মিছিলটি কাঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসী সংগঠন শিবচরসহ সারাদেশে রাজনৈতিক সন্ত্রাস ও ভয়ের পরিবেশ তৈরি করছে। তাদের অপকর্মের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই সরকারের লাঠিয়াল বাহিনী যতই বাধা দিক না কেন, আন্দোলন থামবে না।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর