1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে আটক ১ কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মাইনুদ্দিন সরকার (৪৫)। তিনি রুহুল আমিন সরকারের ছেলে। পেশায় একজন ইলেকট্রিসিটি মিস্ত্রি এবং ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম (টিভি, রেডিও, ঘড়ি) মেরামতের দোকান চালাতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, নিহতের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত ফারুক সরকার (৫২) পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে তার চাচা ফারুক সরকার একটি বেসরকারি এনজিও—ব্যুরো বাংলাদেশ থেকে কিস্তিতে ঋণ নেন। কিন্তু কিস্তির টাকা পরিশোধে গড়িমসি করছিলেন তিনি। এনিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে মাইনুদ্দিন ফারুককে কিস্তির টাকা পরিশোধের কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক সরকার ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত মাইনুদ্দিনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, “ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগম কিস্তির টাকা আমাদের বই দিয়ে তোলেন, কিন্তু সময়মতো টাকা শোধ করছিলেন না। এনজিওর লোকেরা আমাদের চাপ দিচ্ছিল। আজ রাস্তায় দেখা হলে আমার স্বামী টাকা চাইলে ফারুক হঠাৎ আক্রমণ করে। আমার ছয় মেয়েকে নিয়ে এখন আমি কোথায় যাব? আমি এর বিচার চাই।”

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও ওসি রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি রবিউল হক আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি পারিবারিক ও আর্থিক বিরোধজনিত বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর