1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ছয়টি ফেক আইডির বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা ছাত্রদল নেতার জিডি

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি থেকে অপপ্রচার ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি ৬টি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের কারণে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ছাত্রনেতা ফয়েজীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, “বড় ভাই”, “Shorab Sohan”, “Nupur Akter”, “নূর মোহাম্মদ”, “বিজয়ের বাংলাদেশ” এবং “Md Misty” নামের একাধিক। ফেসবুক আইডি থেকে আমার ছবি, রাজনৈতিক দল বিএনপির লেটারপ্যাড ও নানা মনগড়া, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। এতে আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

জিডিতে আরও উল্লেখ্য রয়েছে, এসব পোস্টের স্ক্রিনশট থানায় দাখিল করা হয়েছে এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন ফেক আইডি থেকে আমার ছবি ও বিএনপির প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব পোস্টের কারণে আমি পরিবার, সমাজ ও রাজনৈতিক মহলে বিব্রত অবস্থায় পড়েছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, এসব ফেক আইডির হোতাদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক নিশ্চিত করে বলেন, ‘ঘটনার একটি জিডি গ্রহণ করা হয়েছে (জিডি নং: ১৪১৬, তারিখ: ৩০ জুলাই ২০২৫)। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর