1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিজিবির বিভিন্ন অভিযানে ২৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ০৪ দিনে ১০টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন প্রকার মদ, ভারতীয় দামী শাড়ি, কাবেরী মেহেদী, চকলেট, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল এবং সেগুন কাঠসহ মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী দুইটি সন্দেহজনক গাড়ী তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯,৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী এবং ২,৮০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৬ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা।

এছাড়াও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মনতলা এবং হরিণখোলা বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩১ কেজি ভারতীয় গাঁজা আটক করে। যার সিজার মূল্য ১ লক্ষ ০৮ হাজার ৫০০ টাকা।

পাশাপাশি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া, সিন্দুরখান এবং গুটিবাড়ী বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার দামী শাড়ী, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল, সেগুন কাঠ জব্দ করেছে। যার সিজার মূল্য ১৬ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।”

৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে মোট ৪ কোটি ৩৬ লক্ষ ২ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর