1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শ্রীপুরে তিন শহিদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবের তিন শহিদের সমাধিতে শ্রদ্ধানিবেদন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।
তিন শহিদ হলেন উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. হান্নানের ছেলে শহিদ শেখ জাহাঙ্গীর আলম (৫২), শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে শহিদ হাফেজ মো. শরিফুল ইসলাম(২১) ও মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামের শেখ জামাল উদ্দিনের ছেলে শহিদ জাকির হোসেন রানা(২৭)।
জানাযায়, জুলাই বিপ্লবে শহিদদের সমাধিতে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। সকাল সাড়ে সাতটার সময় এক সাথে তিন শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজিব আহমেদ শহিদ শেখ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল শহিদ হাফেজ শরিফুল এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক শহিদ মো.জাকির হোসেন রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে শহিদ গনের আন্তার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উল্লেখ্য গত বছর জুলাই বিপ্লবের সময় সাড়া দেশ ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। তিন আগষ্ট মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ চলা কালে সড়কের পাশ দিয়ে যাবার সময় ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর মাথায় গুলি বিদ্ধ হয়ে শহিদ হন। অপর দিকে পাঁচ আগষ্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্র জনতার সাথে বিজির সংঘষ্র্ হয় । মিছিলে অংশ নিয়ে ওই দিন বিকেলে গুলি বিদ্ধ হয়ে শহিদ হন হাফেজ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানা।
উল্লেখ্য জুলাই বিপ্লবে শ্রীপুরে ওই তিন শহিদ ছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, পঞ্চগড়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার আরো অন্তত্য পনেরো ব্যক্তি শহিদ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর