
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় নেত্রকোণা সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে নেত্রকোণা জেলা প্রেসক্লাব পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। বৃষ্টি স্নান মূহুর্তে এতে শিবিরের ২০০০ এর অধিক কর্মী অংশ নেন।
র্যালিতে নেত্রকোণা জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান হৃদয়, এইচআরডি সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক তারিকুজ্জামান তৌহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
এ প্রসঙ্গে রাসেল আহমেদ বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দিন, এদিনকে উৎযাপন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখা আজকে র্যালির আয়োজন করেছে।
জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান হৃদয় বলেন আন্দোলন এবং শহীদদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি,কিন্তু যারা এখন ষড়যন্ত্র করছেন মনে রাখবেন,
আমরা জেগে আছি ঘুমাইনি, মোরা এদেশের অতন্দ্র প্রহরী।