1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ আহাদ সহ দুই শহীদের সমাধিতে দোয়া ও পুস্পস্থবক অর্পণ 

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের  সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ সহ দুই শহীদের কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার(০৫আগস্ট)  সকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে শহীদ আব্দুল আহাদ এর কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)  আসিফ ইকবাল,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক  মোঃ আশরাফ শেখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উ পস্থিত ছিলেন। 

অন্যদিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে একই সময়ে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের খালিদ হাসান সাইফুল্লাহ,’র কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা- আল মামুন, ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ সদস্য আবদুল আহাদ ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি ফ্লাট বাড়িতে তার বাবা মার সঙ্গে থাকতো। উনিশে জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালীন  নিজ বাসায় তিনি  গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২০ শে জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা তার মরদেহ  পিতৃ ভূমি ভাঙ্গার পুকুরিয়া গ্রামে এনে পারিবারিক গোরস্থানে দাফন করেন।

অন্যদিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ১৮ জুলাই বিকেলে ঢাকার আজিমপুর সরকারি আবাসিক এলাকার ২০ তলা ভবনের সাত নং বিল্ডিং এর উত্তর পাশে রাস্তায় বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন। আন্দোলনকারীরা  তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‌। গ্রামের বাড়ি ভাঙ্গায় তার মরদেহ  নিয়ে আসা হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং০৫.০৮.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর