1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবে সহকারী শিক্ষিকা চন্দনা রাণী ঘোষ কে শোকজ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে ৫ম শ্রেণির সুরমা শাখায় দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে ইসলাম ধর্ম ও মসজিদ নিয়ে কটুক্তি করায় বুধবার (১৩ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদে গিয়ে ক্ষমা চাইলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চন্দনা রাণী ঘোষ।

জানা যায়, ওই বিদ্যালয়ে গত মঙ্গলবার বাংলা ক্লাসে শ্রেণি পাঠদানের সময় দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ও দেবাশীষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ তাকে ‘চাড়াল’ বলে। এ কথায় দেবাশীষ শিক্ষিকা চন্দনা রানী ঘোষের কাছে বিচার দেয়। শিক্ষিকা চন্দনা রানী সকল শিক্ষার্থীর সামনে ইসলাম ধর্ম, মসিজদ ও মুসলমানদের নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেন। শিক্ষার্থীরা বিকেলে গিয়ে অভিভাবকদের জানালে এ নিয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদসহ তৌহিদী জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একত্রিত হন। শিক্ষার্থী, অভিভাবক ওই শিক্ষিকার বক্তব্য শুনেন। নিজের ভুল বুঝতে পেরে ওই শিক্ষিকা ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কটু কথা বলবেন না বলে স্বীকারোক্তি দেন। এছাড়াও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্যে ইউএনও সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকার বক্তব্য শুনেছি। প্রাথমিকভাবে শিক্ষিকা সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিক্ষার্থীদের যার যার ধর্ম সঠিকভাবে পালনসহ ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি গোলাম সারওয়ার ফরিদিসহ তৌহিদী জনতা, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর