
:ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে হতদরিদ্র জমির শেখের সর্বস্ব ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় পরিবারটির বসতঘরসহ, গবাদি পশু, স্বর্ণালংকার এবং নগদ টাকা আগুনে পুড়ে যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার
দিবাগত গভীর রাতে ওই গ্রামের ১নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের ওই পরিবারের
বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জমির শেখ জানান, অগ্নিকান্ডে ঘরের ভিতরে থাকা দুইটি ছাগল, নগদ ৫ হাজার টাকা,৩টি স্বর্ণের নাকফুল ও ৩ ভরি রুপা, ঘরে রক্ষিত কিছু ফসল সহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় । এখন আমি পুরোপুরি নিঃস্ব। আমার ছেলে মেয়ে নিয়ে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবা:০১৭৩১৭১১৯৪৭
তাং-১৬.০৮.২৫