1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে ১০৭৯ পিস মাদকসহ দুই যুবক আটক মাসুম পারভেজ,”

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পঠিত

মাসুম পারভেজ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রংপুরঃ

রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় হাতেনাতে আটক করা হয় দুই যুবককে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জামতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামতলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল মাঠে নামে। তাদের সহায়তায় অভিযানে অংশ নেয় পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম।

অভিযান চলাকালে জামতলা এলাকায় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করলে তাদের কাছ থেকে ১ হাজার ৭৯ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় দুজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

আটককৃতরা হলেন—১. সুকান্ত চন্দ্র বর্মণ (৩৪), পিতা: বসন্ত কুমার চন্দ্র ২. রাকিব হোসেন (২২), পিতা: বাবু হোসেন
ঠিকানা: হরিরাম গ্রাম, সাহাপুর, শানেরহাট, পীরগঞ্জ, রংপুর।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে চালান দেওয়া হবে।”

অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক সমাজ ও দেশের জন্য মরণব্যাধির মতো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের এমন যৌথ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা দমন হবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

অভিযান শেষে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলাম বলেন,
“আমাদের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। আমাদের লক্ষ্য হচ্ছে—যেকোনো মূল্যে মাদক নির্মূল করা। জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর