1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৩০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঠাকুরগাঁওয়ে গত ৭ মাসে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও পানি ডুবে ২২০ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত

ফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের কিশোর হাফিজুর রহমান (১৬) পরিবারের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি হাফিজুর স্থানীয় মসজিদে হাফেজি পড়তো। মায়ের সঙ্গে অভিমান করে একদিন ঘরে রাখা ঘাসনিধনের বিষ খেয়ে ফেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
হাফিজুরের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তার মা চোখ মুছতে মুছতে বলেন, “ও আমাকে একবারও জানাল না কী কষ্টে আছে। যদি জানতাম, বুঝতাম তাহলে আজ হয়তো বেঁচে থাকত আমার ছেলে।”
এ ঘটনা একটা নয়,এমন কান্না পুরো ঠাকুরগাঁও জেলা জুড়েই শোনা যাচ্ছে। ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত জেলায় আত্মহত্যা , সড়ক দুর্ঘটনা, ও পানিতে ডুবে মারা গেছে ২২০ জন নারী ও শিশু সহ নানান বয়সী মানুষ। থানা ও উপজেলা ভিত্তিক অস্বাভাবিক মৃত্যুর হিসাব বলছে—পীরগঞ্জে ৫৮ জন,ঠাকুরগাঁও সদরে ৫৩ জন,রাণীশংকৈলে ২৮ জন,বালিয়াডাঙ্গীতে ২৭ জন,হরিপুরে ২১ জন,ভুল্লি থানায় ২২ জন ও রুহিয়া থানায় ১৪ জন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জিআরও ফরিদ উজ্জামান বলেন, “এই আত্মহত্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেছেন।”
পুলিশের ভাষায়, প্রেমে ব্যর্থতা, বাবা-মায়ের প্রতি অভিমান, দারিদ্র্য, ঋণগ্রস্ততা ও পারিবারিক কলহই এ অঞ্চলে আত্মহত্যার প্রধান কারণ।
সম্প্রতি হরিপুর উপজেলার সাবেক ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মতুর্জা আলম (৪৫) স্ত্রীর প্রতি অভিমান করে গলায় ফাঁস দেন। একইভাবে কয়েকদিন আগে সদর উপজেলা নবম শ্রেণির এক স্কুলছাত্রী পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অনেক রোগী আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে আসে। কিন্তু সামাজিক লজ্জার ভয়ে পরিবারগুলো বিষয়টি গোপন রাখে। এতে প্রকৃত সংখ্যাটা আরও বেশি হতে পারে।”
ঠাকুরগাঁও জেলা হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ। বিষন্নতা, মানসিক চাপ কিংবা আত্মহত্যা প্রবণ রোগীরা পাচ্ছেন না কোনো বিশেষায়িত চিকিৎসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর