1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদাবাজী, দখলদারিত্ব ট্যাগ ও বিভাজনের রাজনীতিকে লালকার্ড দেখাবে: ব্যারিস্টার নাজিব মোমেন।

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

‎জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের মত চোখ রাঙাতে চায় কুচক্রী মহল। বেড়া সাঁথিয়ার মাটিতে কোন আওয়ামী দোসরদের পুণর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজী, দখলদারিত্ব, ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে।

‎শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর ১২’টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা- ১ আসন শীর্ষক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজন মুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যারাই সংসদে আসবেন জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। কর্মহীন বেকার যুবক থাকবে না। তরুণদের চাকুরীর ব্যবস্থা করতে হবে। অবকাঠামো উন্নয়ন ও প্রকৃত প্রশিক্ষণ মূলক শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

‎পাবনা-১ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, ভারতীয আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছে। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। আগামীতে যারাই সরকার গঠন করবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন। স্বৈরাচারের দাপট ক্ষনস্থায়ী। জনগণের আশা আকাঙ্খাকে ধারণ করবেন। জুলাই বিপ্লবের আকাঙ্খা ধারণ করবেন। বৈষম্য ও বিভাজনের রাজনীতি শুরু করলে আপনারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

আগামীতে জনগণের রায় পেলে সাঁথিয়া ও বেড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। অবহেলিত এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করা হবে। বাবার রেখে যাওয়া কাজকে সম্পুর্ণ করা হবে। তার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে।

‎সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স পাবনার আহবায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিছুর রহমান, ইমাম হোসেন একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, শিবিরের কেন্দ্রীয় নেতা মুতাসিম বিল্লাহ সাদ, জুলাই ওরিয়ার্স পাবনার আহবায়ক আরিফুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর মেধাবী ছাত্র আরিফুল ইসলাম,সাবেক সাঁথিয়া উপজেলা শিবিরের সভাপতি শিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।

‎অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
#মোঃ আব্দুর রউফ
‎২৯/৮/২০২৫ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর