
মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র (রাজু)
যিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার
সনগাঁও গ্রামের বাসিন্দা তার উপর দুর্বৃত্তরা বর্বর হামলা চালিয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান উত্তেজনার মধ্যেই রাজুকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।
যার ফলে তিনি গুরুতর আহত হন।
বর্তমানে রাজু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও সহপাঠীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তথ্যসূত্রে জানা গেছে।
রাজুর দ্রুত সুস্থতা কামনা করি।