1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার সময় দোকান মালিক ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পূর্ব কলকিহারা গ্রামের পোড়া শেখের ছেলে রাকিবুল ইসলাম লুলু, রমজান আলী ও দুলাল- তাদের লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় একই গ্রামের জহিরুল হকের বাড়ির সংলগ্ন দোকানে।

জানা গেছে, জহিরুল হক ও হামলাকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই প্রতিশোধপরায়ণ হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

দোকান লুটে নেওয়া হয় লক্ষাধিক টাকার মালামাল হামলার সময় দোকানের এলইডি টেলিভিশন, ক্যাশ বাক্স, আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়াও ৩০ বস্তা চাল, সারের বস্তা, দুটি তেলের ড্রাম ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় হামলাকারীরা।

বাধা দিতে গেলে জহিরুল হক ও তার স্ত্রী জরিফুল বেগমকে মারধর করে হামলাকারীরা।

থানায় অভিযোগ, পুলিশের তদন্ত শুরু ঘটনার পরপরই বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জহিরুল হক। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এক উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর