1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ

গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করেছে সাঁথিয়া উপজেলা বিএনপি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় ২০ হাজার মানুষের একটি বণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এতে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালি শেষে সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল বারী সান্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল হক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনোয়ার জাহিদ, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মজনু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর