1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে হোসেনপুর সোসাইটি কর্তৃক শিশু-কিশোরদের বৃক্ষ বিতরন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার পঠিত

মাসুম পারভেজ, নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে হোসেনপুর সোসাইটি অদ্য ১৫ আগষ্ট সোমবার স্থানীয় শিশু-কিশোরদের মাঝে বিপুলসংখ্যক নিম গাছের চারা বিতরন করেছে।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের তরুন ও যুবকদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন হোসেনপুর সোসাইটি স্থানীয় পর্যায়ে নানা ধরনের আর্থ-সামাজিক ও মোটিভেশনাল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

সোসাইটির উদ্যোগে আজকের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কঞ্চিপাড়া ইউনিয়নের দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শত শিক্ষার্থী উপস্থিত ছিলো।

শিক্ষার্থীদের প্রত্যেককে তাদের নিজ নিজ বাড়ীর উঠানে রোপনের জন্য দুটি করে নিম গাছ উপহার দেওয়া হয়।

স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানকেও তাদের আংগিনায় রোপনের জন্য নিমের চারা বিতরণ করা হয়। সব মিলে প্রায় পাঁচ হাজার নিমের চারা বিতরণ করা হয়।

সোসাইটিকে বিপুল সংখ্যক নিমের এই চারাগুলো উপহার দিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জনাব আল ইমরান।

হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি জনাব জাহেদুল হকের সভাপতিত্বে আজকের গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জনাব আল ইমরান।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং হোসেনপুর সোসাইটির ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জনাব জাহেদুল হক বলেন, ‘নিম গাছ নানাভাবে মানুষের উপকারে আসে। নিম গাছের পাতা ও বিচি বিভিন্ন ধরনের অর্গানিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় । এছাড়া স্বাস্থ্যকর পরিবেশ সুরক্ষায় নিম গাছ দারুণ উপকারী। উপস্থিত সবাইকে তিনি নিমের চারাসমূহ ভালোভাবে পরিচর্যা করার আহবান জানান। তিনি সবাইকে বাড়ির আংগিনার ফাকা জায়গায় প্রতিবছর অন্তত দুইটি গাছের চারা রােপণেরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান জনাব আল ইমরান বলেন, ‘নিম গাছের আদি নিবাস বাংলাদেশে। যে এলাকায় নিম গাছ বেশি থাকে সেই এলাকায় মশার উপদ্রব কম হয়। নিম থেকে চর্ম রোগ ও চুলের রোগের বিভিন্ন ঔষধ তৈরি হয়। গবাদিপশুর বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে এই গাছ ব্যবহার করা হয়।”

সোসাইটির সিনিয়র ভলান্টিয়ার আসিফ ইকবালের উপস্থাপনায় উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

হোসেনপুর সোসাইটি গত প্রায় পাঁচ বছর ধরে নানা ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর