1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী ( বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে হঠাৎ করে আতংক ছড়িয়ে পড়েছে।
রবিবার(৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন। এছাড়া আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ(৬০),আতাউর রহমান(৫৫), মোঃ সিদ্দিক,(৪৫), শহিদুল(২৫),মনিরা বেগম(৩৬),আলেয়া বেগম(৩৪)। বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, গত দুই দিনে হঠাৎ করে মহিলা-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। আজ সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পৌরসভার আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে মহিলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারনা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে আর সামনে কাউকে পেলেই কামড়াচ্ছে, লাথি মারছে।

ঘোড়ার কামড়ে মারাত্মক আহত কাজী হাসান ফিরোজ জানান, সকালে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পিছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যাথানাশক ঔষধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুড় কামড়িয়েছে। যার কারনে ঘোড়াটি এমন আচরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর