1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাণীশংকৈল উপজেলা কৃষকদল সভাপতিকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

ফজলুর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিবে, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে ধ্বংস করে দিবে, রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টি সাফ করতে চাওয়া সেই বহিস্কৃত কৃষকদল নেতা মাসুদ রানা এবার উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কিছুদিন আগে রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিকের মামলার ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগে দলের নির্দেশে মাসুদ রানাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন। এ ঘটনায় সদ্যবহিষ্কৃত ও বীমা কর্মী মাসুদ রানা উপজেলা কৃষকদলের সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন।

জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা কৃষকদলের সভাপতি রাণীশংকৈল থানায়
৫ সেপ্টেম্বর সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডিটি আমলে নিয়ে রাণীশংকৈল থানার ওসি, তদন্তের দায়িত্ব দিয়েছেন উপ-পরির্দশক(এস আই) হাসেম আলীকে।

জিডি সুত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট
গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে। এ সময় তিনি বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেন। এছাড়া বিএনপি দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন মাসুদ রানা।

জানা যায়, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি(বহিস্কৃত) মাসুদ রানা কিছুূদিন আগে রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টি সাফ করার হুমকি ও প্রেসক্লাব সভাপতিকে মোটরসাইকেলে বেঁধে টেনে হেচড়ে নির্যাতনের হুমকি দেয়। তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় গত ৯ আগষ্ট জেলা কৃষকদল মাসুদ রানাকে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করে। এদিকে মাসুদ রানা বহিস্কার হলেও এখনো নিজেকে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেষ্টুন তৈরী করে| সেখানে তিনি নিজেকে সাংবাদিক, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি,সহকারী মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাসহ এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধির পদবী ব্যবহার করে ,এবং নিজেকে শপদে বহাল দেখিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

মাসুদ রানার এখনও কৃষকদলের পরিচয় ব্যবহার করায় বিএনপির নেতাকর্মিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বহিস্কৃত কৃষকদল নেতা মাসুদ রানা কোন বক্তব্য দিতে না চাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।

উপজেলা কৃষকদলের সভাপতি মোসারফ হুসাইন বলেন, দলীয় শৃঙ্গলা ভঙ্গ করার কারণে দলের নির্দেশে তাকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কারের পর তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। জীবনের নিরাপত্তাসহ মাসুদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিযেছেন মোসারফ হুসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর