1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৬৩ বার পঠিত

১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে জাতি ফের পথভ্রষ্ট হবে

———- প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর )প্রতিনিধি-১৯৭৫ সালের ১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি জাতি আবারও পথভ্রষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ৷

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছেংগারচর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁকে হত্যা করে বাঙালি জাতি যে কলঙ্ক লেপন করেছে, তা কোনোভাবেই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য আজীবন চেষ্টা করে গেছেন। আমাদের সবার দায়িত্ব হবে—বঙ্গবন্ধুর এ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা, তাঁর আদর্শ লালন করা।’

প্রতিমন্ত্রী বলেন,গভীর ষড়যন্ত্রকরে রাজনৈতিক প্রতিহিংসার কারনেই বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানকে, বেগম মুজিব, শেখ  কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যাকরেন ঘতকর

তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে।’ ‘যারা সেই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা আজও এই হত্যাকাণ্ডের ইতিহাস বিকৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ‘বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে, তবেই বঙ্গবন্ধু চিরঞ্জীব হবেন। জাতির পিতা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা কতটুকু তা করতে পেরেছি তা অনুধাবন করতে হবে।’

ছেংগারচর পৌরআ‘লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সোলাইমান রতন ফরাজীর সঞ্চালনায প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিনর রুহুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহামেদ ও মোঃ মিজানুর রহমান (এসি মিজান)৷

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, উপজেলা আলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লসকর,শহীদুল্লাহ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, আলীগ নেতা আতিকুর রহমান,গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম,
জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি
রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মহাসিন মিয়া মানিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান প্রমুখ৷

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ  কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় ছিলেন উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজি হাবিবুর রহমানসহ উপজেলা আ‘লীগ,যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

ক্যপশন-

মতলব উত্তরে ছেংগারচর পৌর আ‘লীগের আয়োজনে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত ৷

ছবি- তুহিন ফয়েজ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর