1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জমি বিরোধে ২৬ পরিবার অবরুদ্ধ: সলঙ্গার বেতুয়া গ্রামে মানবেতর জীবন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বেতুয়া উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিন পরিবারের পাশাপাশি আশপাশের আরও ২৩টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মৃত আছের আলীর ছেলে বেলাল হোসেন ও তার ভাইদের বাড়ির সামনে দিয়ে একটি মাত্র পথ রয়েছে। দীর্ঘদিন ধরেই তারা ওই পথ ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মৃত ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক ও তার সহযোগীরা হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, বাড়ির চারপাশ ঘিরেও বেড়া দেওয়া হয়েছে। এতে বাজার করা, চিকিৎসার জন্য বাইরে যাওয়া কিংবা শিশুদের স্কুলে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

বেলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে আমরা যেন খাঁচায় বন্দি হয়ে গেছি। চিকিৎসার জন্য বাইরে যেতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না—এভাবে কতদিন চলবে

অভিযুক্ত ওমর ফারুক অবশ্য নিজের দায় অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বেলাল হোসেন ও তার পরিবার আগে তাদের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করলেও বর্তমানে নিরাপত্তার স্বার্থে তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জমি নিয়ে বিরোধও রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, বিষয়টি কেবল ব্যক্তিগত পথ নয়, জমির মালিকানা নিয়েও দ্বন্দ্ব জড়িত।

এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাঁশের বেড়া সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক হস্তক্ষেপের পরও বিরোধের মীমাংসা হয়নি। তারা আশঙ্কা করছেন, এভাবে পুনরায় পথ বন্ধ হয়ে গেলে আবারও একই সমস্যার মুখে পড়তে হবে।

এ ঘটনার কারণে শুধু বেলাল হোসেনের পরিবারই নয়, আশপাশের আরও ২৩টি পরিবার প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামের অনেকেই বলছেন, এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে কেউ অসুস্থ হয়ে পড়লেও সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল কুদ্দুস জানান, “একটা গ্রামের মধ্যে যদি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো জীবন-জীবিকাই থেমে যাবে। আমরা চাই প্রশাসন দ্রুত এ সমস্যার সমাধান করুক।

গ্রামীণ সমাজে জমি নিয়ে বিরোধ নতুন কিছু নয়। তবে চলাচলের একমাত্র পথ বন্ধ করে পুরো ২৬টি পরিবারকে অবরুদ্ধ করার ঘটনা শুধু আইনগত সমস্যা নয়, মানবিক দিক থেকেও অমানবিক। প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক সমাধান এলেও স্থায়ীভাবে এ বিরোধের মীমাংসা না হলে ভুক্তভোগীদের দুঃখকষ্ট চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর