1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, যুবক রবিন কাজী পলাতক

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী , ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) অভিযান শুরু হতেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় বাবলু কাজীর ছেলে রবিন কাজীর বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযানের খবর টের পেয়ে রবিন কাজী ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, অস্ত্রটি অবৈধভাবে রাখা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“যৌথবাহিনী রবিন কাজীর ঘরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিন কাজীর চলাফেরা দীর্ঘদিন ধরেই সন্দেহজনক ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রমাণ হয়েছে—অবৈধ অস্ত্র এখনও অজানা হাতে ঘুরছে। তারা মনে করছেন, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে এলাকায় অশান্তি ও ভয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর