1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব: রঙ-তুলির ছোঁয়ায় শিল্পীর ব্যস্ততা, নিরাপত্তায় কড়াকড়ি

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। চারদিকে এখন পূজার আমেজ, সাজসজ্জার রঙিন ছটা আর আনন্দঘন পরিবেশের প্রস্তুতি। সিরাজগঞ্জের গ্রাম থেকে শহর—সবখানেই চলছে উৎসবের তোড়জোড়।

জেলার বিভিন্ন প্রতিমাশিল্পীর আঙিনায় এখন উৎসবের রঙ মিশে আছে মাটির ঘ্রাণে। কাদা, খড়, বাঁশ আর কাঠ দিয়ে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। শিল্পীরা দিনরাত নিরলস পরিশ্রম করে রঙ-তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও অসুরকে।

ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রতিমাশিল্পী সুশীল পাল ব্যস্ত হাতে তুলির আঁচড় দিতে দিতে বললেন উপকরণের দাম বেড়ে গেছে। লাভ খুব একটা হয় না, তবুও বাপ-দাদার এই পেশা ছাড়তে পারি না। এ বছর ১৫টি প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিটি প্রতিমার দাম ২০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে।
বছরে একবার প্রতিমা বিক্রির আয় দিয়েই চলে তাদের সংসার। লাভ-ক্ষতির হিসেবের চেয়ে উৎসবের আনন্দ ভাগাভাগিই যেন তাদের কাছে বড়।

জেলার ৯টি উপজেলায় প্রায় ৫২৫টি পূজামণ্ডপে এবার অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। বাঁশ আর কাপড় দিয়ে তৈরি অস্থায়ী প্যান্ডেলে ঝুলছে আলোকসজ্জার সারি। বাজছে ঢাক-ঢোলের মহড়া, শোনা যাচ্ছে শঙ্খধ্বনি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানান আগামী ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টিমের টহল।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিপিএম (বার), পিপিএম (বার) বলেন—কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পূজা উপলক্ষে হিন্দু-মুসলিম মিলেমিশে উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই ঐক্যমতের বার্তা দিচ্ছেন।

জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম এক মতবিনিময় সভায় বলেন—শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারে, সেই ব্যবস্থাই করা হচ্ছে।

এখন শুধু অপেক্ষা দেবীর আগমনের। ঢাক-ঢোলের বাদ্য আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। সিরাজগঞ্জ জুড়ে ভক্তদের মনে এখন একটাই প্রত্যাশা—শারদীয় দুর্গোৎসব হোক শান্তি, সৌহার্দ্য ও আনন্দের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর