1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জ ঋণের ফাঁদে কসাই জামালের আত্মহত্যা: গ্রামীণ জীবনের এক নির্মম বাস্তবতা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন জামাল সরদার (৬০)। বহু বছর ধরে তালগাছি হাটে ছাগল জবাই করে মাংস বিক্রি করে সংসার চালালেও, দিন শেষে ঋণের ফাঁদ থেকে আর মুক্তি মেলেনি তার।

জামাল সরদার ছিলেন পরিশ্রমী মানুষ। দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী তালগাছি হাটে ছাগল জবাই করে মাংস বিক্রি করতেন। গ্রামের মানুষ তাকে চিনতেন পরিশ্রমী, সৎ ও নির্লোভ ব্যবসায়ী হিসেবে।

ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানোর পর একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। তবে পুঁজির অভাব ও বাজারের প্রতিযোগিতায় ক্রমেই দেনায় জড়িয়ে পড়েন। সম্প্রতি ঋণের বোঝা বেড়ে গেলে মানসিক চাপ তাকে ভেঙে ফেলে। ফজরের নামাজের অজু শেষে ঘরে ঢুকে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

হঠাৎ এমন মৃত্যুতে বাকরুদ্ধ তার পরিবার। স্ত্রী বলেন,“প্রতিদিনই দেনার চিন্তায় অস্থির হয়ে উঠতেন উনি। অনেক সময় ঘুমোতে পারতেন না। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন।”

প্রতিবেশী আব্দুল করিম জানান,জামাল ভাই ছিলেন সৎ ব্যবসায়ী। দেনার কারণে তিনি মানসিক কষ্টে ছিলেন এটা আমরা জানতাম। কিন্তু তিনি যে এমন সিদ্ধান্ত নেবেন, তা কেউ ভাবতে পারেনি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সমাজকর্মী রফিকুল ইসলাম মনে করেন,গ্রামীণ সমাজে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায়ই ঋণের ফাঁদে পড়ে। সহজ শর্তে ঋণ পেলেও সুদের চাপ ও অপ্রতুল আয়ের কারণে দেনা শোধ করা অনেক সময় সম্ভব হয় না। এতে পরিবারগুলো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

অর্থনীতিবিদদের মতে, গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত বা স্বল্পসুদে ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা গেলে এ ধরনের পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব।

জামাল সরদারের আত্মহত্যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। ঋণের চাপ, একাকিত্ব ও মানসিক যন্ত্রণা কীভাবে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই ঘটনাই তার নির্মম প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর