1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতার নামে অপপ্রচার করায় শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় তদন্তের মুখে পড়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

চর ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান বাবু-এর বিরুদ্ধে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ, সভাপতি- বাংলাদেশ প্রেস ক্লাব, ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও দৈনিক প্রতিদিনের কাগজ, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী থেকে স্মারক নং: উশিঅ/ভূঃমারী/কুড়ি:/৬২৯ তারিখ: ১৭/০৯/২০২৫ খ্রিঃ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে থেকে আমিনুর রহমান বাবু সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের বিরুদ্ধে ভুয়া, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছেন, যা একজন পেশাদার সাংবাদিকের সুনাম ক্ষুন্ন করেছে।

সরকারি চাকুরি ২০১৮ বিধিমালার ৩৪ নম্বর বিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, “সরকারি কর্মচারীরা সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে অন্য কোনো চাকুরি বা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না।” অথচ ওই শিক্ষক সরকারি অনুমোদন ছাড়াই সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় এক সচেতন নাগরিক বলেন, “একজন সরকারি শিক্ষক পুরো সময় শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকার কথা। কিন্তু সাংবাদিকতার মতো সময়সাপেক্ষ পেশা পালনের কারণে তিনি শিক্ষার ক্ষতি করছেন।”
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি চাকরি বিধি মোতাবেক সরকারী ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারি দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন।

এই ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, একজন সরকারি কর্মচারীর এধরনের আচরণ চাকরি বিধির পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর