1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মরহুম মো: নুরু মিজি মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) বিকেলে ফরাজিকান্দি ইউনিয়নের ১০৫নং উদ্ধমদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্ধমদী একাদশ ১-০ গোলে ঢাকা ক্লাব কে পরাজিত করে চেম্পিয়ন ট্রফি অর্জন করেন।

খেলাটি উদ্বোধন করেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রবিউল হক৷

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো: আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে ছাড়া আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় তাই যুবকদের কে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে এবং খেলা- ধুলায় অংশ গ্রহন করাতে হবে কারণ এই যুবকরাই আগামি দিনের ভবিষ্যত ৷ আমরা দেখেছি যুবকরা দীর্গদিন যাবত খেলা- ধুলায় অংশ নেয়নি বর্তমানে এই যুবকরাই খেলা- ধুলায় অংশ গ্রহণ করছেন এবং খেলার মাঠে ফিরে আসছে যা দেখে আমরা আনন্দিত ও গর্বিত কাজেই যুবকদের কে আরো বেশি বেশি খেলা- ধুলায় অংশ গ্রহণ করতে হবে ৷

ইতালী প্রবাসী মো: আবুল খায়ের মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সমাজসেবক মো: নোয়াব আলী দেওয়ান,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু প্রমুখ ৷

আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারসহ অতিথিবৃন্দ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর