1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে .——ড. মোহাম্মদ জালাল উদ্দিন

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় ঘরে ঘরে জনে জনে কর্মসূচীতে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার কথা অভিহিত করেছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ার সিরাজ বেপারীর বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, যুবদল নেতা ইমাম হোসেন প্রমূখ।

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। হিন্দু ভাইরাও এই বাংলাদেশেরই নাগরিক । তাই আমরা আমাদের প্রিয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করবো।

দলীয় মনোনয়নের বিষয়ে প্রধান অতিথি বলেন, ‘প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ দলে আমরা কোন বিশৃঙ্খলা চাই না, আমরা যেহেতু দল করি তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা পালন করবো।

তিনি বলেন, আমি এমপি হই বা নাহই আমি মতলবের উন্নয়নে কাজকরে যাবো
আমাদের সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর