1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন- সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মাঠে নেতাকর্মীরা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন জেলা বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান।

বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপস্থিত হয়ে পূজা উদ্যাপকদের শুভেচ্ছা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, যুবনেতা সুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী।

পরিদর্শনকালে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমরা চাই এই বন্ধন আরও শক্তিশালী হোক। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সবার আনন্দের উৎসব।”

পূজা উদ্যাপকরা বিএনপি নেতাদের এই পরিদর্শনকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে আরও শক্তিশালী করে। সাধারণ দর্শনার্থীরাও মনে করেন, উৎসবের মুহূর্তে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ একধরনের ইতিবাচক দৃষ্টান্ত।

ধর্মীয় উৎসবে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ এখন আর কেবল সৌজন্য নয়, বরং সম্প্রীতির রাজনীতির অংশ। বিশেষ করে সিরাজগঞ্জের মতো বহুধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের জেলায় এই ধরনের উদ্যোগ সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং রাজনৈতিক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর