1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শৈলকুপায় পৃথক ঘটনায় তিনটি অপমৃত্যু  অতিরিক্ত মদপানে মেডিকেল শিক্ষার্থী, বজ্রপাতে কৃষক, পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজায় মামা বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদপানের কারণে নন্দিনী  সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

  নন্দিনী সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে নন্দিনী গত ১৯ অক্টোবর মামার বাড়ি শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে আসেন।

নন্দিনীর মামা সঞ্জয় কুমার সরকার জানান, দশমীর দিন বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে যায়। সেখানে তারা মদপান করে বলে জানা গেছে। পরে রাতে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে চিকিৎসক ছাড়পত্র দেন। কিন্তু পরদিন আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। নন্দিনীর বড় কাকা গণেশ চন্দ্র সরকার বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদপানের কারণেই নন্দিনীর মৃত্যু হয়েছে। সে অনেক মেধাবী ছাত্রী ছিল। তাকে হারিয়ে পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত আলী (৫৫)  বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি আহত হন। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।

একই দিন সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে দুলাভাই বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আট বছর বয়সের সুমন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।  খেলতে খেলতে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। ডাঙায় উঠতে না পেরে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর