1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মহাসড়কের জায়গা দখল, নজর নেই কর্তৃপক্ষের

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি
ঢাকা–বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি নামক স্থানে সড়ক বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। সম্প্রতি মহাসড়কের জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণ করায় স্থানীয় এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা সড়ক বিভাগের জমি দখল করে প্রায় অর্ধশত দোকান নির্মাণ করেছে। এর ফলে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, মজিবর মাতুব্বর, আনোয়ার দর্জি, ফোরকান হাওলাদার, ইয়ার হোসেন,শাহ আলম খান, আমিন মোল্লাসহ যারা দোকানপাট ও ঘর নির্মাণ করেছে তারা সবাই এলাকার প্রভাবশালী ব্যক্তি। মজিবর মাতুব্বর জোরপূর্বক জব্বার মাতুব্বরের ঘরের সামনে টিনের ঘর তৈরি করেছে, যার কারণে ওই পরিবারের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
“আমরা একাধিকবার মজিবর মাতুব্বরকে ঘর সরাতে বলেছি, কিন্তু তিনি কথা শোনেননি। সরকারি লোকজনও এসে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখন আমাদের করার কিছুই নেই।”

স্থানীয়রা আরো জানান, মহাসড়কের দুই পাশেই সারিবদ্ধ দোকান থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। তারা অবৈধ দোকানপাট ও মজিবর মাতুব্বরের নির্মিত ঘর উচ্ছেদের দাবি জানান।

ঘটমাঝি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, আমি সেটি পাঠিয়ে দিয়েছি।”

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান, মজিবর মাতব্বর কে ঘর সরিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আর যারা সড়কের জায়গায় দোকান নির্মাণ করেছে পর্যায়কর্মে সবাইকেই দোকান সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ওয়াদিয়া শাবাবা বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর