1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম বয়কটের ঘোষণা সাংবাদিকদের

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা প্রশাসনের সকল সরকারি প্রোগ্রাম বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিকরা অভিযোগ করেন, গত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস ও সরকারি কর্মসূচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলেও স্থানীয় সংবাদকর্মীদের কোনো ধরনের আমন্ত্রণ বা অবহিত করা হয়নি। এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষক দিবস, বিশ্ব শিশু কন্যা দিবস, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। উল্লেখিত প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তরের কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ না দিয়ে একের পর এক সরকারি প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। গণমাধ্যমকে অবহেলা করা কোনোভাবেই প্রশাসনিক সৌজন্যের পরিচায়ক নয়। তাই উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম আমরা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।
একাধিক স্থানীয় সাংবাদিক নেতার মতে, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা উচিত, তবে সেটি একতরফা আচরণের মাধ্যমে টিকে থাকতে পারে না। তারা আরও বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর নিজেদের মতো করে অনুষ্ঠান করছে। কিন্তু সংবাদ প্রচারের জন্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সাংবাদিকদেরই জানানো হচ্ছে না। এটা দুঃখজনক।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি এ বিষয়ে বলেন, যে দপ্তরের প্রোগ্রামগুলো হয়, সেগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সংশ্লিষ্ট সাংবাদিকদের জানান। আমার দপ্তরের কোনো অনুষ্ঠান হলে আমি নিজেই সাংবাদিকদের জানিয়ে থাকি। তবে কেউ যদি মনে করেন তাদের জানানো হয়নি, তাহলে ভবিষ্যতে বিষয়টি আরও খেয়াল রাখা হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না এলে তারা আগামী দিনগুলোতে উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর