1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন 

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি: 

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। 

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে তারুণ্য সুপার সিক্স দল ১-০ গোলে টিম চায়না-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখেন আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি, এবং কমিটির অন্যতম সদস্য মাহবুব শেখ,  সাফায়েত হোসেন জয়, তারা টুর্নামেন্টকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। 

আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ হাবিব শেখ।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

সমাজ সেবক রুবেল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী খাঁন, তরুণ সমাজ সেবক টিটু হোসেন, ইউপি সদস্য এমরান হোসেন তালুকদার, মোঃ সায়মুন খাঁন,

আরো উপস্থিত ছিলেন, রাকিব, জাকির শেখ, বাবলু শেখ, রাসেল শেখ, ইমাম হোসেন, রুবেল শেখ, আবদুর কাদির লিটন, সুমন শেখ, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, রুবেল শেখ,সোহেল শেখ, কবির খাঁন, শাহ আলম, রিয়াদ গাজী, মাসুম গাজী, আলী গাজী, সোহেল খাঁন, প্রমুখ। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করেন। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই দেয় না, বরং যুব সমাজকে মাদক ও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।আমাদের তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারণ আজকের এই তারুণ্যই হলো আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর