1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -২০

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

পাবনা সাঁথিয়া প্রতিনিধি :মো:আব্দুর রউফ

পাবনার সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০-২৫ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার তলট বাজারে থেমে থেমে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাঁথিয়ার ইছামতী নদীতে করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হানসহ কয়েকজনের উদ্যোগে একটি ভেলাবাইচের আয়োজন করা হয়। যেটির ফাইনাল প্রতিযোগিতা ছিল গত শুক্রবার। তবে করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে ভেলাটিকে বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে পার করমজা ও করমজা নামক দুই গ্রামের মধ্যে একটি চাপা দ্বন্দ্বের সৃষ্টি হয়।

সর্বশেষ করমজার যুবক হাসেম স্থানীয় তলট বাজারে গেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে এ নিয়ে তলট বাজারে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা থেমে থেমে সন্ধ্যা ৭টা থেকে ৯টা অবধি চলে। এ ঘটনায় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ কয়েক দফায় এসে থামালেও পরে এ সংঘর্ষ বড় হয়। উভয় পক্ষের ২০-২৫ জনের মতো আহত হয়েছে বলে জেনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর