1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে সংগঠন শক্তিশালী করতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি ও পাইকহাটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সাতৈর ঘোষপুর সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু সালেহ শেখ, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন,

“বিএনপি জনগণের দল। বর্তমান সরকার যেভাবে গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকার কেড়ে নিয়েছে, তাতে জনগণের অধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের শক্তি ও প্রাণ। আমাদের উচিত ঐক্যবদ্ধ থেকে সকল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অংশ নেওয়া। শুধু কেন্দ্রীয় নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। যদি আমরা একত্রিত থাকি, তবেই ভবিষ্যতে গণতন্ত্র পুনঃস্থাপন এবং দেশের স্বার্থে কার্যকর পরিবর্তন সম্ভব হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আকবর হোসেন,

“বিএনপিকে শক্তিশালী করতে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন কর্মী তৈরি করতে হবে। জনগণের পাশে থাকতে হবে প্রতিনিয়ত।”

সভায় সভাপতির বক্তব্যে মো. আবু সালেহ শেখ বলেন,

“ঘোষপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সংগঠন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করছি।”

বক্তব্যে মো. আবু জাফর শেখ বলেন,

“আমাদের লক্ষ্য শুধু রাজনীতি নয়, জনগণের সেবা করা। বিএনপি জনগণের অধিকার রক্ষার আন্দোলনের দল। প্রত্যেক নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠনের প্রতি নিবেদিত হয়ে কাজ করতে হবে। আজকের এই উঠান বৈঠক আমাদের ঐক্যের প্রতীক, এখান থেকেই নতুন উদ্দীপনা নিয়ে আমরা আগামীর আন্দোলনে অংশগ্রহণ করব।”

মো. মোখলেছুর রহমান, ঘোষপুর ইউনিয়ন বিএনপি নেতা, তার বক্তব্যে বলেন,

“সংগঠনের স্থিতিশীলতা এবং স্থানীয় নেতৃত্বের সক্রিয়তা ছাড়া কোনো রাজনৈতিক দলের শক্তি অর্জন সম্ভব নয়। সকলকে একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন—
সৈয়দ ফারুক হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক;কার্তিক সাহা,মো.খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য;মো. মোকলেছুর রহমান,
রবি সাহা,আব্দুস সালাম,মো. আরশাদ মোল্লা,মো. সামাদ মোল্লা,এবং বিপুল সাহা।

বক্তারা সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উঠান বৈঠকটি মো. মোখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর