1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চালু হচ্ছে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌ-পথে লঞ্চ-স্পিডবোট

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৬৫ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

পদ্মা সেতু উদ্বোধনের প্রায় দুই মাসের অচলাবস্থার পর শিমুলিয়া-মাঝিরকান্দি নৌ-পথে ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে পুনরায় এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নাব্যতাসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণের জন্য এই নৌ-পথে পরীক্ষামূলক লঞ্চ চালিয়েছে কর্তৃপক্ষ।বুধবার (২৪ আগস্ট) বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া লঞ্চ ঘাট থেকে মাঝিরকান্দি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি লঞ্চ।শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি সফলভাবে মাঝিরকান্দি ঘাটে পৌছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটের কারনে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়েন স্বল্প দূরত্বের যাত্রীরা। এছাড়া ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ও বিঘ্নিত হচ্ছে।আগে লোকাল বাসগুলো যাত্রী পরিবহন করে ঘাট পর্যন্ত পৌঁছে দিতো। তবে পদ্মা সেতু চালুর পরে সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের সেবা বন্ধ করে ফেলায় যাত্রী ভোগান্তি তৈরি হয়।
যাত্রী ভোগান্তি নিরসন, নৌযানগুলো পুনরায় চলাচল এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ঘাট ব্যবস্থাপনায় প্রাণ ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ থেকে নৌযান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট ইজারাদাররা একমত হয়েছেন। শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারের জন্য শুরুতে ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট চলাচল করবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর