1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃমীমরাজ হোসেন, উপজেলা প্রতিনিধি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ):নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা।

রোববার (০২ নভেম্বর) দুপুরে সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আশা-জাগানিয়া এক মিলনমেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান,
এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান আনোয়ার আলদীন,
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন
ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।

প্রধান অতিথি আনোয়ার আলদীন বলেন,“তরুণরা জাতির শক্তি, দেশের ভবিষ্যৎ। তাদের চিন্তা-চেতনা, সততা ও দেশপ্রেমই পারে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে।আজকের তরুণদের দায়িত্ব কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়; বরং ন্যায়, মানবতা ও উন্নয়নের সমাজ গড়ার অঙ্গীকারই হতে হবে তাদের মূল লক্ষ্য।”

প্রধান বক্তা কামরুজ্জামান রতন বলেন,আজকের তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি।
তাদের চিন্তা, উদ্যম ও সততার ওপর নির্ভর করছে দেশের অগ্রযাত্রা।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে— যাতে তারা দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারে।
রাজনৈতিক মতভেদ নয়, আদর্শ ও দায়িত্ববোধই হতে হবে তরুণদের মূল পরিচয়।

সভাপতির বক্তব্যে ড. আতাউর রহমান বলেন,তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ।ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে,
তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধের শপথ নেন।তারা নিজেদের অবস্থান থেকে সমাজ ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তরুণদের মুক্ত মতবিনিময় পর্ব।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই আয়োজন তরুণ সমাজে ছড়িয়ে দেয় নতুন আশার আলো ও ইতিবাচক প্রেরণা।

মোঃমীমরাজ হোসেন
সোনারগাঁ
০২-১১-২০২৫
০১৯৬৭৮০৭০১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর