1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মান্দায় বিএনপির প্রার্থী ডা. টিপুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

তৃণমূলের দাবিঃ পরীক্ষিত নেতা এম এ মতিনকে প্রার্থী ঘোষণা করুন

এম এ মতিন, জেলা প্রতিনিধি (নওগাঁ):
নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর মনোনয়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে মান্দা সেতু (ফেরিঘাট) এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।

বিক্ষোভে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ তৃণমূলের নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।
তারা “বিতর্কিত প্রার্থী ডা. টিপু বাদ, ত্যাগী নেতা এম এ মতিনকে প্রার্থী চাই” এবং “তৃণমূলের রায় মানতে হবে”সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মান্দা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতিন দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
আন্দোলন-সংগ্রাম, মিটিং-মিছিল, গ্রেফতার ও নির্যাতনের প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন অগ্রভাগে।
তবুও তাকে উপেক্ষা করে বিতর্কিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুকে মনোনয়ন দেওয়া তৃণমূলের সঙ্গে চরম অবিচার বলে মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. টিপু বিএনপির প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে কাজ করেছিলেন, যার ফলে দলীয় প্রার্থী পরাজিত হয়েছিলেন।
এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনরায় প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বক্তারা অবিলম্বে ডা. টিপুর মনোনয়ন স্থগিত করে পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা এম এ মতিনকে পুনর্বিবেচনার মাধ্যমে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, মান্দা বিএনপি সব সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে ছিল।
এমন সময় ভুল প্রার্থী মনোনয়ন দিলে তৃণমূলের উদ্দীপনা ও ঐক্য ভেঙে যাবে।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দলের অভ্যন্তরীণ ঐক্য রক্ষার স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় নওগাঁ-৪ (মান্দা) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর নাম অন্তর্ভুক্ত করা হয়।
ঘোষণার পর থেকেই মান্দা জুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বৈঠকগুলোতে অধিকাংশ নেতা-কর্মী এম এ মতিনের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেছিলেন বলে জানা গেছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর