1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলো মুসলিম যুবকরা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৭০ বার পঠিত

পরশমনি সরকার (৮০) সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধা। আপনজন বলতে তেমন কেউ নেই। বসবাস করতেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়লনগর ইউনিয়ন পরিষদের পাশে। জীবনের শেষ সময়টুকু কেটেছে অসুস্থতা আর মানুষের সাহায্যে। বৃহস্পতিবার দুপুরে মারা যান পরশমনি। তার মৃত্যুর পর আশপাশে কোন হিন্দু পরিবার না থাকায় স্থানীয় মুসলমান যুবকরা শেষকৃত্য সম্পন করার উদ্যোগ গ্রহন করে। তারা পাশের দক্ষিণদিয়া গ্রামে হিন্দুদের সাহায্য চাইলে দুই ধর্মের প্রায় ৩৫/৪০ জন যুবক মিলে শবদাহ সম্পন্ন করেন।

সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে । এখানে শত বছর ধরে সকল ধর্মের মানুষ পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে-শান্তিতে বসবাস করে আসছে। পরশমনির শবদাহই তার অনন্য উদাহরন হয়ে থাকল। গোয়লনগর ইউপি সচিব শুভ্র দত্ত বলেন, পরশমনির শেষকৃত্য সম্পন্ন করার জন্য মুসলিম যুবকদের ভূমিকায় সত্যিই আমি মুগ্ধ হয়েছি। এটাই প্রকৃত নাসিরনগর।

শেষকৃত্যে অংশ নেওয়া এনায়েত উল্লাহ রনি নামে যুবক বলেন, এখানে ধর্ম কোন বিষয় নয়। আমরা সকলেই মানুষ। মানবিকতার দিক থেকেই আমরা তার শেষকৃত্য সম্পন্ন করি। গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল হক বলেন, একজন হিন্দু বৃদ্ধা মহিলা মারা গেছেন। আমার পরিষদের পাশেই থাকতেন। বৃহস্পতিবার তিনি মারা যান। তার কোন নিকটাত্মীয় না থাকায় চাঁদা তুলে হিন্দু মুসলিম সবাই তার শবদাহে সহযোগিতা করেছে।

বিজয়লক্ষী কলেজের প্রভাষক বরুন কান্তি সরকার বিডি২৪ লাইভকে বলেন, এটাই আমাদের প্রকৃত নাসিরনগর। পরশমনির শেষকৃত্যে মুসলমান যুবকরা যে ভূমিকা রেখেছে তা বর্তমান সমাজে অনন্য নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর