
মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রোববার (৭ ডিসেম্বর) সকালে কলাকান্দা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় উপস্থিত ছিলেন,কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মহসিন বেপারী, সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি জসিম বেপারী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার বোপারী,সাধারণ সম্পাদক কবির সরদার ,ইউপি ছাত্রদলের যুগ্মআহবায়ক সাদ্দাম হোসেন জয় ও সজিব বেপারীসহ আরো অনেকে ৷