1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গুলিবিদ্ধ ওসমান হাদী: জনসংযোগের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছে তদন্তকারী সংস্থা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে মতিঝিলে গুলিবিদ্ধ কাউন্সিলর প্রার্থী ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় নতুন তথ্য মিলেছে। পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদীর জনসংযোগ কার্যক্রমের কিছু ছবি বিশ্লেষণ করে দেখা গেছে-বাইকে চড়ে গুলি চালানোর ঘটনায় যাদের দেখা গেছে, তাঁদের পোশাক হাদীর দিনের বেলায় করা নির্বাচনী প্রচারণাতেও দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই হামলাকারীর একজন কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি প্যান্ট পরেছিলেন। অন্যজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক ও চোখে চশমা। পায়ে চামড়ার রঙের জুতা।
হাদীর জনসংযোগ দলের দেওয়া দুইটি ছবিতেও একই ধরনের পোশাক পরা দুজনকে দেখা গেছে বলে তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় নিশ্চিত করেনি।

এদিকে হাদীর সাম্প্রতিক প্রচারণায় দেখা এক ব্যক্তিকে নিয়ে আলোচনার জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু পোস্টে দাবি করা হয়েছে-মাস্ক পরা ওই ব্যক্তি ঢাকার আদাবর থানার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছবির ব্যক্তিকে ফয়সাল বলে শনাক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
দুই সপ্তাহ আগে ফয়সাল ও আরও দুই যুবক হাদীর প্রচারণায় যুক্ত হয়েছিলেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি অনানুষ্ঠানিক সূত্র। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ফয়সালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য এসেছে। এই ঘটনায় ফয়সালকে সন্দেহভাজন হিসেবে তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অতিরিক্ত ছবি ও ভিডিও সংগ্রহের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর