1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এ উপলক্ষে সকালে ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী এবং জান্দী গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্থবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাধবপুর কবরস্থানে দোয়া ও মোনাজাত করা হয়। এতে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহের সহ আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম,ভাঙ্গা সরকারি কমিশনা( ভূমি) সাদরুল আলম সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের প্রেরণার উৎস হয়ে আছে।সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মুন্সী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খসরু, বীর মুক্তিযোদ্ধা শাফিনুল হাসান নান্নু,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতব্বর, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু প্রমুখ।

মোঃ সরোয়ার হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর