
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাথারের চর, কবিরপুর, চেংটিমারী, দক্ষিন গোয়াল কান্দা গ্রাম। উক্ত গ্রামে বিএনপির কোন অফিস না থাকায় দলীয় কাজ করা দূরহ ব্যাপার। এজন্য দলীয় নেতৃবৃন্দ পাথরের চর বাজারে একটি অফিস স্থাপনের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাংধরা ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত এর নির্বাচনী প্রচারণার বেগবান এবং গতিশীল করার লক্ষ্যে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ ডিসেম্বর) ৯ নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য রিপন মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , রাজিবপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড সহ- সভাপতি খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম , ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা , ৯ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি হযরত আলীসহ আরো অনেকেই।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে শত শত লোকজন উপস্থিত ছিলেন।