1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিক্ষকদের গাফিলতিতে বঞ্চিত ৮ শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারায় উত্তপ্ত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের মনিরামপুর উপজেলাধীন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী এবছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়াই এই সংকটের মূল কারণ বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নিবন্ধন ও সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা না পড়ায় ওই ৮ শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যায়। এতে করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। অনলাইন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক তাজমুল হোসেনের ওপর ন্যস্ত ছিল। তার অসতর্কতা ও দায়িত্বে অবহেলার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।”
ঘটনার দায় স্বীকার করে বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে কম্পিউটার শিক্ষক তাজমুল হোসেনকে সাময়িকভাবে দরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক।
এদিকে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা বছরের পর বছর পরিশ্রম করেছে। শিক্ষকদের গাফিলতির কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু একজন শিক্ষককে বরখাস্ত করলেই দায় শেষ হয় না—ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি।”
শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দুর্বলতার নগ্ন উদাহরণ। তারা দাবি জানান, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী অবহেলার শিকার না হয়, সে জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকাজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর