1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতিঝিলে হেরোইনসহ চাঁদপুরের সাবেক জেলা পরিষদ সদস্যের পুত্র গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

রাজধানীর মতিঝিলে নিয়মিত চিরুনি অভিযানে ২৫ গ্রামের বেশি হেরোইনসহ সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার পুত্র মাহমুদুল হাসান তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মতিঝিল থানা এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া তন্ময় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের বাসিন্দা। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর ছেলে।
ঘটনার পর ডিএমপি’র মতিঝিল থানায় এফআইআর নং–২, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ এবং জিআর নং–১৭, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬–এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। তাদের ধারণা, এত পরিমাণ হেরোইন বহন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তন্ময় রাজধানীতে সক্রিয় কোনো বড় মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিপুল পরিমাণ মাদক পরিবহনের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ গ্রেফতারকে মাদকবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে। তাদের বিশ্বাস, তন্ময়কে আটকের মাধ্যমে রাজধানীর মাদক সরবরাহ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, তন্ময়ের পরিবার অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর